1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

জুনেই চালু হচ্ছে পদ্মা সেতু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

জুনেই চালু হচ্ছে পদ্মা সেতু। চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা না হলেও সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় রয়েছে ২৫ জুন। ইতিমধ্যেই পদ্মা সেতু উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে ব্যাপকভাবে। চলতি মাসেই সেতুতে জ্বলবে আলো। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য ১৮টি উপকমিটি গঠন করেছে সেতু বিভাগ।

সেতু বিভাগ সূত্র বলছে, জুনের শেষ সপ্তাহে সেতু উদ্বোধনের বিষয়টি চূড়ান্ত। তবে উদ্বোধনের দিন হিসেবে কোন তারিখ বেছে নেওয়া হবে—এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে জেনে নেওয়ার দায়িত্ব নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিন-তারিখ ঠিক করে অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হবে। সে অনুযায়ী উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তৈরি, মঞ্চ প্রস্তুত এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ২৫ জুন সেতু উদ্বোধনের সম্ভাব্য তারিখ ধরে এগোচ্ছেন। দু-এক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

এদিকে চলতি মাসের ৩০ তারিখের মাঝেই পদ্মা সেতুতে বিদ্যুৎসংযোগ পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ ক্ষেত্রে ৩১ মে বা ১ জুন থেকে রাতে সেতুর ল্যাম্পপোস্টগুলো আলো ছড়াবে। ১৫ মে মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতিকে পদ্মা সেতুতে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য চিঠি দেয় পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, ৩০ জুনের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে এবং এর মধ্যে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। এ লক্ষ্যে মূল সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ ৩০ মের মধ্যে সরবরাহ করতে হবে। এই বিদ্যুৎসংযোগের জন্য প্রয়োজনীয় অর্থও পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দেওয়া হয়েছে। একই দিন একইভাবে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিকেও চিঠি দেওয়া হয়েছে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।

আরো খবর
পদ্মা সেতুর টোল চূড়ান্ত
পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। যার ৩২৮ টি মূল সেতুতে, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে কেবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026