1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তেলের দাম বেড়েছে হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশে অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণ মেঘনা নদীতে জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারকারীদের অবৈধ আস্তানা উচ্ছেদ স্বর্ণের দাম কমলো, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিচ্ছে: হরমুজ প্রণালি দ্রুত না খোলার শর্তে ইরানের ওপর হামলার সম্ভাবনা ৬ এপ্রিল উদযাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলায় ইরানি ব্রিগেডিয়ার জেনারেল নিহত ইরানের সামরিক কমান্ডের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ১৫৬ বার দেখা হয়েছে

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত তিন জনের মধ্যে দুই গাড়ির দুইজন চালক ও আয়ান শেখ নামের দশ মাস বয়সী এক শিশু রয়েছে। আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ছিল। তার বাবা-মাও গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়।

 

স্থানীয়রা আরও জানান, রোববার সকাল ৮টার দিকে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ ঘটনাস্থলেই মারা যান দশ মাসের এক শিশু। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ গাড়ি থেকে বের করার চেষ্টা করছে। দুটি যানই বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, আমরা আহত ও নিহতদের উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026