1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক: ১৫ কিলো‌মিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি।

 

টাঙ্গাইল মহাসড়‌কে ভোর থে‌কে প‌রিবহন কোথাও ধীরগ‌তি আবার কোথাও স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল ক‌রছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লে‌নের কার‌ণে যানজট বেশি হয়। এতে এলেঙ্গা থেকে সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৫ কিলো‌মিটার সড়ক যে‌তে সময় লাগ‌ছে তিন ঘণ্টা।

রোববার (১ মে) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের সল্লা পর্যন্ত ১০ কিলোমিটার এবং এলেঙ্গা থেকে রসূলপুর পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।

যানবাহনের চালকরা জা‌নান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের চার‌ লে‌নের সু‌বিধা পে‌লেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লে‌নের কার‌ণে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়ে‌ছে।

চালকরা জানান, এবার ঈদযাত্রায় তেমন ভোগা‌ন্তি নেই। ত‌বে মহাসড়কে প‌রিবহ‌নের সংখ‌্যা বে‌শি হওয়ায় ধীরগ‌তি‌তে চলাচল কর‌তে হ‌চ্ছে। ত‌বে এলেঙ্গা থেকে সেতুপূর্ব যে‌তে যানজটের কব‌লে পড়‌তে হ‌চ্ছে।

উত্তরবঙ্গগামী এসএ প‌রিবহ‌নের চালক শুক্কুর আলী ব‌লেন, মহাসড়‌কের চার‌ লে‌নের সু‌বিধা‌ভোগ কর‌লেও এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত আস‌তে সময় লে‌গে‌ছে তিন ঘণ্টা। এখনো সেতুর টোলপ্লাজায় যে‌তে পা‌রি‌নি।

জানা গে‌ছে, মির্জাপুর থেকে নাটিয়াপাড়া গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরাঞ্চলগামী যানবাহন ওয়ান-ওয়েতে চলাচল করছে আর ঢাকামুখী যানবাহন গোল চত্বর থেকে ভূঞাপুরের ওপর দিয়ে এলেঙ্গা হয়ে ঢাকা যাচ্ছে। ত‌বে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ আতাউর র‌হমান জানান, ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে গা‌ড়ির সংখ‌্যা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। এতে ভোরে প‌রিবহন ধীরগ‌তি‌তে চলাচল করেছে। ত‌বে কোথায় যানজট বা ভোগা‌ন্তি নেই। মহাসড়‌কে প‌রিবহন নি‌র্বিঘ্নে চলাচল কর‌তে পু‌লিশ কাজ ক‌রে যা‌চ্ছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026