1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীতে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরো তিনজন।

সোমবার সকালে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের আব্দুস ছাত্তার মল্লিকের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে।

নিহতের চাচা শহিদুল ইসলাম জানান, সকালে ছাত্তার মল্লিকের ধানের চাতালে শ্রমিকরা ধান সেদ্ধ করছিলেন। এ সময় চাতালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই ইসমাইল মারা যান। এ সময় কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম দগ্ধ হয়েছেন। এছাড়াও চাতালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভাঙ্গারি মালের হকারও দগ্ধ হন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026