1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

পুলিশ সদস্য গ্রেপ্তার ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে কিশোরকে একাধিকবার বলাৎকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৬৪ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি

ফেনীতে এক কিশোরকে দেহ তল্লাশীর নামে বলাৎকার করে ভিডিও চিত্র ধারণ করে ইউনুস আলী নামে এক পুলিশ সদস্য। এরপর টানা তিন মাস ধরে বলাৎকার করা হয় ওই কিশোরকে। নির্যাতিত কিশোরের মা বাদি হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখানোর পর রাতে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

মামলায় গ্রেপ্তার ও চাকরিচুত্য কনস্টেবল মোহাম্মদ ইউনুস ফেনী মডেল থানার গাড়িচালক হিসেবে কর্মরত ছিলো বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।

মামলার এজহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহরের একটি দোকানে চাকরি করে ওই কিশোর। গত বছরের ২৩শে ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে কিশোরটি শহরের রামপুর এলাকাস্থ বাড়ি ফিরছিলো। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছালে পথিমধ্যে তার গতিরোধ করে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে এমন অজুহাতে আটক করে ফেনী মডেল থানার গাড়ি চালক কনস্টেবল মোহাম্মদ ইউনুস। পরে একই এলাকার নাইট হোল্ড নামের আবাসিক একটি হোটেলে কিশোরটিকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে ইউনুস।

একই কায়দায় পরদিন ২৪শে ডিসেম্বর কিশোরকে আটক করে নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে বলাৎকার করে।

চলতি বছরের ৫ই মার্চ নির্যাতিত ওই কিশোরকে পুলিশ সদস্য মোহাম্মদ ইউনুস তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার বলাৎকার করে। পরে কিশোরটিকে একটি মোবাইল কিনে দেয়। মোবাইলটি অন্যত্র বিক্রি করে দিলে ক্ষিপ্ত হয় ইউনুস। মোবাইল সেটটি চুরি হয়েছে মর্মে উদ্ধারের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে জেলা পুলিশ মোবাইল সেটটি উদ্ধার করলে ওই কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন।

ঘটনাটি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানতে পেরে ওই কিশোরের মাকে থানায় মামলা দায়ের করতে পরামর্শ দেন। বৃহস্পতিবার ওই কিশোরের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মামলার আসামী অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026