1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

মাদারীপুরের শিবচর উপজেলায় ‘মুঠোফোনে কল আসা’ নিয়ে ঝগড়া, স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা স্বামীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

 

মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আয়শা বেগম (৩০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়শা বেগম বরিশালের আবদুল মান্নানের মেয়ে। তাঁর স্বামী আবদুল রাজ্জাক তালুকদার ব্যাটারিচালিত ইজিবাইকের চালক। প্রায় ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। দুই সন্তান নিয়ে তাঁরা শিবচরের চরশ্যামাইল গ্রামে থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গতকাল সোমবার ইফতারের পর আয়শার মুঠোফোনে একটি কল আসাকে কেন্দ্র করে রাজ্জাকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজ্জাক ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে ও নাকেমুখে আঘাত করেন। আয়শার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দ্রুত পালিয়ে যান রাজ্জাক। এরপর আয়শার শ্বশুর ও প্রতিবেশীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।

 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম  বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে ও অতিরিক্ত রক্তক্ষরণে আয়শার মৃত্যু হয়েছে। তাঁর মুখে ও পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাত আছে।

আয়শার শ্বশুর আবদুল খালেক তালুকদার বলেন, ‘আমার ছেলেই তাঁর স্ত্রীকে মেরেছে। ছেলে কেন এমন করল, তা আমি বলতে পারব না।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন  বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026