1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সাভারে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৬৪ বার দেখা হয়েছে

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পিকআপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চালক রাজু মিয়া মারা যায়। আহত অবস্থায় হেলপারের চিকিৎসা চলছে।

 

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে সাভারের কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাড়ির জানালার সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026