1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ কনসার্টে গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন এ আর রাহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের জন্য গতকাল সোমবারের সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকলো। কারণ ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ কনসার্টে গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন ওপার বাংলার কিংবদন্তি অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও ছিলেন- ক্রিকেট বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান, বিসিবি কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেলসহ অনেকে। আর সঙ্গে ছিল গ্যালারি ভর্তি দর্শক।

বিকেলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। তারা গেয়ে শোনান ‘চাঁদ তারা সূর্য নও তুমি/ নও পাহাড়ি ঝরনা/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না’ গানটি। এরপর তারা পরিবেশন করেন তাদের জনপ্রিয় বেশ ক’টি গান। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এরপর সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে মঞ্চে আসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের মধ্যমণি এ আর রহমান ও তার দল। বৃষ্টির কারণে খানিক বিরতি হলেও মাঞ্চ মাতিয়ে তোলেন এ আর রহমান। একের পর এক মন জয় করা গানে দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট অতিথি ও দর্শক-শ্রোতাদের চমত্কৃত করে গেয়ে ওঠেন ‘জয় জয় জয় বাংলাদেশ’। গানটি শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহমান। বাংলাদেশের প্রতিও প্রকাশ করেন অকুণ্ঠ ভালোবাসা। এ সময় প্রেসিডেন্ট বক্স হতে মোবাইল ফোনে গানটির ভিডিও ধারণ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর অস্কারজয়ী এই শিল্পী গেয়ে শোনান জুলফিকার রাসেলের লেখা ‘আমার সোনার বাংলা, বলো জয় বঙ্গবন্ধু, বলো জয় জয় বাংলা’ গানটি।

উল্লেখ্য, এ আর রহমান দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন। এর আগেও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ঢাকায় আসেন। এবার বিসিবির উদ্যোগে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শীর্ষক এ আয়োজন ২০২০ সালেই হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে তখন আসতে পারেননি। দুই বছর পর এলেন এবং জয় করলেন দর্শক-শ্রোতাদের হৃদয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026