1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৫০ বার দেখা হয়েছে

সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামালবোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভাডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এ কারণেই এই যানজটের সৃষ্টি হয়।

বগুড়াগামী হানিফ পরিবহণের চালক রমজান মিয়া বলেন, সকাল ৭টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026