1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রতি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যথায় রাশিয়ার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক প্রজন্ম লেগে যাবে বলে হুঁশিয়ারী দেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও বিবিসি।

ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে উদ্দেশ্য করে ভিডিওতে তিনি বলেন, এখনই সাক্ষাতের সময়, কথা বলার সময়। আমি চাই আমার এ কথা যেন সবার কাছে পৌঁছে যায়, বিশেষ করে মস্কোতে।

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে মানবিক বিপর্যয় তৈরির অভিযোগ করে তিনি বলেন, বন্দর শহর মারিওপোল অবরোধ করে সেখানের বাসিন্দাদের কাছে জরুরি পণ্য সরবরাহে বাধা দেয়া হচ্ছে। এছাড়া আবাসিক এলাকায় গোলাবর্ষণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

তিনি আরো অভিযোগ করে বলেন, মস্কো তার সেনাদের সবকিছু করার নির্দেশ দিয়েছে। তাই ইউক্রেনের শহরগুলোতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায়, রাশিয়ার এমন ক্ষতি হবে, যা পুনরুদ্ধার করতে তাদের কয়েক প্রজন্ম সময় লাগবে।

এদিকে স্থানীয় সময় আজ শনিবার ভোরে কিয়েভ, চেরনিহিভ ও জাইটোমির অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিন্তু তাৎক্ষণিকভাবে নতুন হামলার কোনো খবর পাওয়া যায়নি।

রাশিয়ার সীমান্তবর্তী লুহানস্কের পূর্বাঞ্চলের গভর্নর জানিয়েছেন, আজ সকালে একটি যুদ্ধবিরতি হবে। বেসামরিক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি মানবিক করিডোর খোলা হবে বলে জানান তিনি। লুহানস্কে ইউক্রেনের প্রশাসনের প্রধান গাইদাই বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে ৫৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026