1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে মজুদ করা ৩২০ ব্যারেল সয়াবিন তেল জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

 

ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে মজুদ করা ৩২০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে উপজেলার কবিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অপর ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, মজুত এসব তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026