1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

ঢাকা- সিরাজগঞ্জে মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে মঙ্গলবার ভোর থেকে দিনভর যানজট থাকলেও সন্ধ্যার পর থেকে মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়। তবে আজ ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে যানবাহনে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।

ঢাকাগামী সোনারতরী এক্সপ্রেসের এক যাত্রী জানান, রংপুর থেকে ঠিকঠাক মতো আসলেও হাটিকুমরুল পৌঁছানোর পর সড়কে যানজটের কারণে গাড়ী ধীরগতিতে চলছে। যার কারণে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেনে ঢাকা-উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনের যানবাহনের ধীরগতির সৃষ্টি হচ্ছে। পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026