1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

ভোলায় ভোজ্যতেল মজুতের অপরাধে গুদাম সিলগালা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি

ভোলা সদরের আবহাওয়া অফিস সড়কের একটি ব্যক্তিগত গুদাম থেকে বিভিন্ন কোম্পানির বোতলজাত ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পরিবেশক (ডিলার) রাশেদুল আমিনকে জরিমানাসাহ গুদামটি সিলগালা করেছেন আদালত।

রোববার সন্ধ্যা রাতের দিকে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস সড়কে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকিব ওসমান অভিযান পরিচালনা করেন।
ভোলা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা কৃষি বিপণন অধিদপ্তর নির্বাহী হাকিম আকিব ওসমানের নেতৃত্বে আবহাওয়া অফিস সড়কের একটি গুদামে অভিযান চালানো হয়। গুদামে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল মজুত করা ছিল। এ সময় পরিবেশক রাশেদুল আমিনকে আটকসহ তেল জব্দ করা হয়। পরে নির্বাহী হাকিম নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতের অপরাধে পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

মোস্তফা সোহেল আরও জানান, পরিবেশক রাশেদুল আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল মজুত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026