1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

নেত্রকোনা য় ট্রাকে পিকআপের ধাক্কা, ব্যবসায়ীসহ নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া এলাকায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আজ শনিবার (১২মার্চ) সকালে সাকুয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সুনই গ্রামের আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে ডিম ব্যবসায়ী তরিকুল (৩৫) ও পিকআপের চালক।

তাৎক্ষনিকভাবে চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহত ব্যবসায়ীর সহযোগী হাইদুলকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায় ও সিমেন্টবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টার দিকে সাকুয়া এলাকায় সড়কের পাশে আকিজ সিমেন্ট ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় নেত্রকোনাগামী দ্রুতগতির একটি পিকআপ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই যাত্রী নিহত হন এবং এক যাত্রী আহত হন।

নিহত তরিকুলের ফুফাতো ভাই মোঃ কবীর জানান, তরিকুল এলাকার খামারীদের কাছ থেকে ডিম কিনে নিয়মিত ঢাকার কাওরানবাজারের আড়তে নিয়ে বিক্রি করত। দুর্ঘটনাকবলিত পিকআপের মালিক তরিকুল নিজেই। ডিম বিক্রি করে খালি পিকআপ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার এসআই খন্দকার আল মামুন বলেন, ট্রাক জব্দ করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সাকুয়া মোড় এলাকা দুর্ঘটনাকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে সড়কের পাশে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026