1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

চাঁদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে একটায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামের মোল্লারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আ. খালেকের ছেলে নয়ন (২৫)।

পুলিশ জানায়, প্রাইভেটকারে থাকা সবাই কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় পেছনে থাকা এক মোটরসাইকেল চালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসেন। তারা মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী এসে অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। পরে উদ্ধারকৃত মৃতদেহের পকেটে থাকা পরিচয় পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।

 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, মৃতদেহগুলো উঘরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026