1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ করতেন তিনি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ করতেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন। তিনি গত দেড় বছরে এভাবে শতাধিক নারীকে জিম্মি করে টাকা আদায় করেছেন। এসব অভিযোগে আল ফাহাদ (১৯) নামের এক তরুণকে আটক করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অনলাইনে প্রতারণার শিকার কয়েক নারী সম্প্রতি র‍্যাবের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে র‍্যাব তদন্ত শুরু করে।

গতকাল বুধবার রাতে র‍্যাব রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে ফাহাদকে আটক করে। তাঁর কাছ থেকে একটি ক্যামেরা, দুটি ক্যামেরার লেন্স, একটি মুঠোফোন, ছয়টি সিমকার্ড, একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ও ৪০৩টি ইয়াবা বড়ি জব্দ করে র‌্যাব

 

সংবাদ সম্মেলনে র‍্যাব বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের আকৃষ্ট করতেন ফাহাদ। আগ্রহী নারীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিবন্ধন ফি নিতেন। করোনাকালে ভিডিও কলে চাকরির জন্য নারীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল পরীক্ষা) নেওয়ার নামে কৌশলে তাঁদের গোপন ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করতেন।

র‍্যাবের পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদে আল ফাহাদ বলেন, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। তিনি তাঁর বাবার সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট একটি দোকানে ফল বিক্রি করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভুয়া আইডি ব্যবহার করতেন। ফাহাদ অ্যাপসের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করে নিজেই চিকিৎসক সেজে ভার্চ্যুয়াল স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে নারীদের গোপন ভিডিও ধারণ করতেন। এভাবে তিনি শতাধিক নারীকে ব্ল্যাকমেল করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026