1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

ময়মনসিংহের ভালুকায় দুর্ঘটনায় নানি-নাতি নিহত, আহত ৬ সেনাসদস্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে

 

  • আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিক-আপকে ধাক্কা দিলে পিক-আপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৬ সেনাসদস্য আহত হন।

বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গফরগাঁও উপজেলার কৃষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে মুর্তুজা খাতুন নাতি জান্নাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রত পালিয়ে যায়। এতে তারা দু’জনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের লাশ দু’টি চাপা না দিয়ে একটি বাস দ্রত বেগে অতিক্রম করার সময় একই দিকে গামী সেনাবাহিনীর একটি পিক-আপকে ধাক্কা দিলে সেনা সদস্য বহনকারী গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মাঝে দুই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনা-বাহিনীর গাড়িটি ধাক্কা দিলে গাড়ি রাস্তার পাশে উল্টে গেলে পাঁচ থেকে ছয়জন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026