1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সিরাজগঞ্জে যুবদলের নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের সদর উপজেলার বিএনপির সহযোগী সংগঠন যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হত্যার ঘটনায় কে বা কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত আকবর আলী (৪০) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি ওই ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও জেলা বিএনপি সূত্রে জানা যায়, আকবর ব্যবসায়িক কাজে প্রায়ই রান্ধুনীবাড়ি বাজারে যেতেন। সেখান থেকে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে খুব কাছে থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আকবরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বেলকুচি থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসীন বলেন, রাত ৮টার দিকে বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তাঁরা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহমেদ বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও নিহত ব্যক্তির বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ঘটনার পরপরই রান্ধুনীবাড়ী বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যান। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026