1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বানিউল আনাম আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন হানিফ পরিবহনের বাসটি আটক করেছে। লাশগুলো শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটিও থানায় আছে।

বগুড়া ছিলিমপুর ও মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো না। তবে তার পরিচয় কেউ শনাক্ত করেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026