1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

নীলফামারীর সদর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর সদর উপজেলায় দারোয়ানি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রোমানা আকতার (৩৫), সায়েরা বেগম (৩৩) ও শেফালী বেগম (৩৪)। এছাড়া আহতরা হলেন, মিনা পারভীন (৩০), নাসরিন আক্তার (৩৫), কুলসুমা (৩০), অহিদুল ইসলাম (২৪) ও রওশন আরা (২৭)। হতাহতরা সবাই সোনারায় ইউনিয়নের বাসিন্দা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শেফালী বেগম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পথে অপর দুই শ্রমিক মারা যান।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, আহতদের মধ্যে দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ জানান, অটোরিকশাতে আটজন যাচ্ছিলেন উত্তরা ইপিজেডে। বুঝতে না পারায় রেলক্রসিং অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026