1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি কিয়েভে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজারদর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি পুনর্গঠন, সভাপতি আইনমন্ত্রী ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক জয়, ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন, ঢাবিসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন আজ বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে মারকিনিওসের ক্ষমা প্রার্থনা

অভিনেত্রী শিমু হত্যায় মামলা, রিমান্ডে স্বামী ও তার বন্ধু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় গ্রেফতার দেখানো নোবেল ও ফরহাদকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডে তার বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে মামলা করেছেন আজ বিকেলে। মামলায় নিহত শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামিও করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জ থানার হযরতপুর ইউপির আলীপুর ব্রিজের কাছে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ। এরপর তার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বামী নোবেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। হত্যার পর লাশ গুমের জন্য তিনি বন্ধু ফরহাদের সহযোগিতা নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026