1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি কিয়েভে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজারদর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি পুনর্গঠন, সভাপতি আইনমন্ত্রী ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক জয়, ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন, ঢাবিসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন আজ বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে মারকিনিওসের ক্ষমা প্রার্থনা

রাজধানীর কিছু সড়ক সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

সোমবার রাজধানীর কিছু সড়ক সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। জানা যায়, ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর হাতিরঝিলের সবগুলো প্রবেশমুখ বন্ধ ছিলো। এতে যানবাহনের চাপ বেড়ে যায় অন্য সড়কগুলোতে। তীব্র যানজট তৈরি হয় পুরো রাজধানীতে। যানজটে সীমাহীন ভোগান্তিতে পড়েন অফিসগামী কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। দীর্ঘসময় যানজটে আটকে থেকে হেঁটে গন্তব্যে রওনা হন তারা।

ডিএমপি জানিয়েছে, বঙ্গবন্ধু ম্যারাথন-২০২২ আয়োজনের জন্য সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিরঝিলের সবগুলো প্রবেশপথ বন্ধ থাকবে। যেসব যানবাহন রেইনবো ক্রসিং দিয়ে হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যেতে ইচ্ছুক সেগুলো মগবাজার, মৌচাক হয়ে যাবে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক, সেগুলো গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যাবে। পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, সেগুলো পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবে।

এছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম থেকে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করে।

দলটি যখন যে সড়ক দিয়ে যাবে, তখন সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

এদিকে হাতিরঝিল সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে প্রগতি সরণিতে। এ সড়কে তীব্র যানজট এবং কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। এছাড়া রামপুরা, মালিবাগ, মগবাজার, জাহাঙ্গীর গেট, খিলক্ষেত, এয়ারপোর্ট সড়কেও অতিরিক্ত যানজটের খবর পাওয়া গেছে।
যানজট এড়াতে যারা ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে যাতায়াত করতে চেয়েছিলেন তারাও পড়েছেন বিড়ম্বনায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026