1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

চাঁদপুরের মেঘনা নদীতে আবারো লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ১৫০ বার দেখা হয়েছে

চাঁদপুরের মেঘনা নদীতে আবারো লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে বরিশালগামী ‘এমভি সুরভী-৯’ লঞ্চে এ ঘটনা ঘটে।

তবে লঞ্চের স্টাফরা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চটি এ মুহূর্তে মোহনপুরেই অবস্থান করছে।

নৌ-ফায়ার সার্ভিসের ধারণা লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ব্যাপারে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে লঞ্চটি মোহনপুরে রয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে বরিশালের উদ্দেশে রওনা হবে। নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর একটি টিম লঞ্চে তাদের সঙ্গে বরিশাল যাবে। এছাড়া কোস্টগার্ডের একটি টিম চাঁদপুর সীমানা পর্যন্ত লঞ্চটিকে এগিয়ে দিয়ে আসবে।

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে ৪৩ জনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026