1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

ব্রাজিলে পাহাড়ের একাংশ ধসে নৌকায় পড়ে নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

ব্রাজিলের একটি হ্রদের ধারে থাকা পাহাড়ের একাংশ ধসে অবকাশযাপনের নৌকার ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ধসের ওই ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে যখন শিলাগুলো ধসে পড়ছিল, তখন সেখানে যাঁরা ছিলেন, তাঁরা হ্রদে চলা নৌকার চালকদের সতর্ক করার চেষ্টা করছিলেন।

পাহাড়ের একাংশ ধসে একটি নৌকা ডুবে গেছে। তবে বাকি নৌকাগুলো সেখান থেকে সরে যেতে পেরেছে।

স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মিনাস জিরাইস রাজ্যে স্থানীয় সময় গতকাল শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনার আগে কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে পাহাড়ের খাদগুলো কিছুটা নরম হয়ে ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

লেফটেন্যান্ট পেদ্রো আইহারা সাংবাদিকদের বলেন, ধসে পড়া শিলাখণ্ড হ্রদে থাকা তিনটি নৌযানে আঘাত করে। আহত ৩২ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি।

হেলিকপ্টার ও ডুবুরিরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। লেফটেন্যান্ট আইহারা বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির তালিকা যাচাই করার পর নিখোঁজ ব্যক্তিদের নতুন হিসাব দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026