1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

সরকার বিরোধী কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ, নিহত বেড়ে ৪৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল কাজাখস্তান। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না দেশটির প্রশাসন, এরই মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার অন্তত ৩০০০ বিক্ষোভকারী। খবর বিবিসির।

এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল কাজাখস্তানে সরকার। চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ সরকারি ওই আদেশে আরও বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে এখন বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে।

আজ শুক্রবার এক সরকারি আদেশে বলা হয়, গুলি চালানোর আগে সতর্ক করার কোনো প্রয়োজন নেই সেনা সদস্যদের। জানা গেছে, কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে মিছিলে গুলিও চালিয়েছে নিরাপত্তা বাহিনী কিন্তু তাতেও রাজপথ ছাড়তে নারাজ তারা। আন্দোলনকারীদের প্রেসিডেন্টের পদত্যাগ চায়।
আগেই চলমান বিক্ষোভের পরিস্থিতি বেগতিক দেখে দেশটির মন্ত্রিসভা বিলোপ করেন প্রেসিডেন্ট তোকায়েভ। এছাড়া এই পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চেয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। উল্লেখ্য, ২০১৯ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট তোকায়েভ স্বাধীন কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026