1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

রাজধানীর হাতিরঝিলে সোমবার যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ  এ তথ্য জানান।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ওই দিন রেইনবো ক্রসিং হয়ে যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় চলাচল করার পরিবর্তে মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার হয়ে হাতিরঝিলের মধ্য দিয়ে চলাচলের পরিবর্তে গাড়ি গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবে। এ ছাড়া পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেত, ওই সব গাড়িকে পুলিশ প্লাজা ও শুটিং ক্লাবের মধ্যের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন চলাকালে যানবাহন চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সবার সহযোগিতা চেয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026