1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

পার্লামেন্টে এমপিদের ঘুষাঘুষি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার দেখা হয়েছে

জর্ডানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে আইনপ্রণেতাদের (এমপি) মধ্যে মারামারি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে অপ্রীতিকর এ ঘটনা ঘটে। তর্ক–বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে কয়েকজন আইনপ্রণেতা পরস্পর ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্টের স্পিকার একজন সদস্যকে ফ্লোর ত্যাগ করতে বললে অধিবেশনকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। আইনপ্রণেতাদের মধ্যকার মৌখিক বিবাদ মারামারিতে গড়ায়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন আইনপ্রণেতা একে অপরকে ঘুষি মারছেন। একপর্যায়ে একজন আইনপ্রণেতা মেঝেতে পড়ে যান। এ সময় অন্য আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে।

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিতর্কের জন্য পার্লামেন্টে অধিবেশন চলাকালে এক আইনপ্রণেতা ‘অন্যায্য’ মন্তব্য করেন। এ মন্তব্যের জন্য ওই আইনপ্রণেতা ক্ষমা চাইতে অস্বীকার করেন। এ ঘটনার জের ধরে পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবরে বলা হয়, আইনপ্রণেতাদের মধ্যে ঘুষাঘুষির ঘটনায় কেউ আহত হননি।

অধিবেশনের প্রত্যক্ষদর্শী আইনপ্রণেতা খলিল আতিয়েহ বলেন, একটি বিবাদের জেরে বেশ কয়েকজন আইনপ্রণেতা ঘুষাঘুষিতে জড়ান।

এই আইনপ্রণেতা আরও বলেন, ‘এ আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। এ আচরণ আমাদের দেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026