1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

গ্রিস উপকূলে নৌকা উল্টে মৃত্যু ১৬ অভিবাসনপ্রত্যাশীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার দেখা হয়েছে

এজিয়ান সাগরে অবস্থিত পারোস দ্বীপের কাছে একটি অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গ্রিসের কোস্টগার্ডের ধারণা, নৌকাটি তুরস্ক থেকে ইতালিতে যাচ্ছিল। উল্টে যাওয়ার সময় নৌযানটিতে প্রায় ৮০ জন ছিল বলে অনুমান করা হচ্ছে। নৌকাটি কেন উল্টে গেল, তা স্পষ্ট নয়।

যাত্রীদের মধ্যে তিন নারী, এক শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে এয়ারক্রাফট ও নৌযান মোতায়েন রয়েছে। খবর রয়টার্সের।

এ ধরনের দুর্ঘটনার জন্য মানব পাচারকারীরাই দায়ী বলে মন্তব্য করেছেন গ্রিসের নৌপরিবহনমন্ত্রী গায়ানিস প্লাকিওতাকিস। তিনি বলেন, ‘এ পাচারকারীরা মানুষের জীবনের ব্যাপারে উদাসীন, তারা নিরাপত্তার সাধারণ মানদণ্ড বজায় রাখে না। এমন নৌযানগুলোতে লাইফ জ্যাকেট ছাড়াই ডজন ডজন মানুষকে গাদাগাদি করে রাখে।’

আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও অন্যত্র থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছাতে অভিবাসনপ্রত্যাশীরা যে পথগুলো ব্যবহার করে থাকে, গ্রিস তার মধ্যে একটি। ২০১৫-১৬ সালের আগে এই পথে অভিবাসনপ্রত্যাশীদের চাপ আরও অনেক বেশি ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026