1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক ‘জিহাদি’ নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক জিহাদি যোদ্ধা নিহত হয়েছে। গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনী এ হামলা চালায়। মঙ্গলবার নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাত এ কথা জানিয়েছে এএফপি।

সূত্র জানায়, ১৩ ডিসেম্বর নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তিনটি ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে শতাধিক যোদ্ধা নিহত হয়। তাদের মধ্যে কয়েকজন সিনিয়র কমান্ডার রয়েছে।

এ বছরের গোড়ার দিকে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ চলাকালে প্রতিদ্বন্দ্বী ইসলামি গ্রুপ বোকো হারামের নেতা মে মাসে নিহত হওয়ার পর থেকে আইএসডব্লিউএপি লেক চাদ অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করে আসছে।

আইএসডব্লিউএপি ২০১৬ সালে বোকো হারাম থেকে বেরিয়ে যায় এবং তারা নাইজেরিয়ার সংঘাতের ক্ষেত্রে শক্তিশালী জিহাদি বাহিনীতে পরিণত হয়। তারা দেশটির সৈন্যদের লক্ষ্য করে বারবার হামলা চালায়। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এসব হামলায় ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

এ অঞ্চলের এক সামরিক কর্মকর্তা জানান, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মার্তে জেলায় ‘সার্জিক্যাল বিমান হামলা’ চলাকালে ‘শতাধিক সন্ত্রাসী নিহত’ হয়েছে।

এ দিকে ওই অঞ্চলে দায়িত্ব পালন করা গোয়েন্দা সূত্র জানিয়েছে, তাদের পক্ষে নিহতের সঠিক তথ্য দেওয়া কঠিন হলেও তারা শতাধিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026