1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বাসসাসের প্রতিনিধিদলের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ২০৩ বার দেখা হয়েছে

আজ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সাথে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাস) এর ৪ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় করে। প্রতিনিধিদলে অংশগ্রহণ করেন চেতনা পরিষদের কেন্দ্রীয় নীতি নির্ধারক ম-লীর সদস্য ও তামাক-মাদক এবং জঙ্গিবাদ বিরোধী জোট ক্যাটের সভাপতি আলী নিয়ামত, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাস) এর সাধারণ সম্পাদক ও চেতনা পরিষদ-চেতনায় বাংলাদেশের সভাপতি জাহিদ সোহেল, বাসসাস ঢাকা জেলার আহ্বায়ক ও প্রাইমারি হেলথ এন্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট (ফেড) এর চেয়ারম্যান লোকমান হাসান ফরহাদ এবং সাস্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ হাসান নয়ন।
এসময় প্রতিমন্ত্রী বাসসাসের অগ্রযাত্রা ও কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য সারাদেশে ছড়িয়ে থাকা সরকারের নিবন্ধিত সংগঠনসমূহের এই জোটের গঠন ও বিস্তারে প্রতিমন্ত্রী প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১১ই এপ্রিল, ২০১৭ জাতীয় সমাজকল্যাণ পরিষদে এ জোট গঠিত হয়। এ জোটের সভাপতির দায়িত্ব পালন করছেন যুগ্মসচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। আগামী ২ ফেব্রুয়ারি ঢাকায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জোটের বিভাগীয় ও জেলা কমিটি গঠন এবং সেমিনার অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026