1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

ফিলিপাইনে সুপার টাইফুনের তাণ্ডবে ৭৫ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার দেখা হয়েছে

ফিলিপাইনে টাইফুন রাইয়ের তাণ্ডবে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির কতৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিধ্বস্ত এলাকাগুলোতে খাদ্য ও পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।

সুপার টাইফুন রাইয়ের আঘাতে তিন লাখের বেশি মানুষ তাদের ঘর ও সৈকতের রিসোর্ট ছেড়ে আশ্রয়স্থলে এসে উঠেছেন। বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেই সাথে অনেক অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। উপড়ে গেছে গাছ, বিদ্যুৎ এর খুঁটি।

দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন দেশটির সামরিক বাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক হাজার সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

জনপ্রিয় পর্যটন গন্তব্য বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেছেন , তার নিজের শহরে ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরে ৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আর্থার ইয়াপ আরও জানান, এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন এবং টাইফুনের কবলে আহত হয়েছেন আরও ১৩ জন। তিনি বলেন, ৪৮ জন মেয়রের মধ্যে মাত্র ২১ জনের কাছ থেকে এ পর্যন্ত খবর পেয়েছেন তারা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। সেসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

সূত্র: এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026