1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

দ্বিতীয় পর্যায় খানা তথ্য ভা-ার শুমারির তথ্য সংগ্রহের কাজ শুরু ১৪ জানুয়ারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ২১৮ বার দেখা হয়েছে

আগামী ১৪ জানুয়ারি হতে শুরু হচ্ছে ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রকল্পের তথ্যভা-ার শুমারির দ্বিতীয়পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ। এটি চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাসহ মোট ২৫টি জেলায় ১ কোটি ৬০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এভাবে তিনপর্যায়ে সারাদেশ থেকে প্রায় ৩ কোটি ৬০ লাখ খানা থেকে সাক্ষাৎকারের জন্য সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।
আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক আমীর হোসেন ও এনএইচডি প্রকল্পের পরিচালক শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই প্রথমপর্যায়ে রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় ৮৬ লাখ ৯ হাজার পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয়পর্যায় ২৫ জেলায় তথ্য সংগ্রহ করা হবে। তৃতীয়পর্যায় সিলেট, খুলনা বিভাগের ২২ জেলায় তথ্য সংগ্রহ করা হবে। সারাদেশ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে খানা তথ্যভা-ার গড়ে তোলা হবে। যেসব মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে তারা এই তথ্যভা-ার থেকে তথ্য নিয়ে সুবিধাভোগী নির্বাচন করবে। এর ফলে দ্বৈততা পরিহার করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭শ’ ২৭ কোটি ৩৫ লাখ টাকা।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এ তথ্যভা-ারের মাধ্যমে দারিদ্র্যপ্রবণ জনগোষ্ঠীকে চিহ্নিত করা হবে। ধনীদরিদ্রের বৈষম্য কমাতে দারিদ্র্যমোচনে সম্পদ হস্তান্তর সংক্রান্ত যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেগুলোর সঠিক বাস্তবায়ন সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026