1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

উত্তরবঙ্গের জনগণের কর্মসংস্থান বাড়াতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে ডেপুটি স্পিকারের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ২০০ বার দেখা হয়েছে

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ব্যাংকগুলো যথাযথভাবে উদ্যোগ নিলে উত্তরাঞ্চলের কোল্ড স্টোরেজগুলো রক্ষা করা সম্ভব। তিনি বলেন, উত্তরবঙ্গের জনগণের কর্মসংস্থান বাড়াতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকারদের উদ্যোগ নিতে হবে।
ডেপুটি স্পিকার আজ ঢাকায় বিসিআইসি অডিটরিয়ামে ঢাকাস্থ উত্তরবঙ্গ ব্যাংকার্স কল্যাণ ফোরাম আয়োজিত গুণী ব্যাংকার সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ডেপুটি স্পিকার উত্তরবঙ্গের অধিবাসী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ব্যাংকের শীর্ষপদ অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে গুণী ব্যাংকারদের হাতে সম্মাননা তুলে দেন এবং এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সংবর্ধিত গুণী ব্যাংকারগণ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026