1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ বছরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ^াস ত্রাণমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ২০৬ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমান সরকারের আমলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিদ্যুতের ৫২১ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়েছে। এতে ৫৫ হাজার ১ শত ৮০ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। সংযোগপ্রাপ্ত মোট গ্রাহকের অর্ধেকের বেশি গত চারবছরে সংযোগ সুবিধা পেয়েছে।
মন্ত্রী আজ তার সংসদীয় এলাকা মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিদ্যুতের নবনির্মিত ১৩ টি লাইনের মাধ্যমে ২০ কিলোমিটার লাইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। চাঁদপুর পল্লী বিদ্যুতায়ন সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের এবং মতলব উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার এসময় উপস্থিত ছিলেন।
মায়া বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে লোডশেডিংমুক্ত বাংলাদেশ তৈরি করেছেন। তিনি বলেন, এখন গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সবজায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ বছরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ^াস দিয়ে তিনি বলেন, এর ফলে গ্রামের শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে এবং লেখাপড়ার মান বাড়বে।
মন্ত্রী আরো বলেন, লোডশেডিংয়ের আশঙ্কা মুক্ত হওয়ায় গ্রামেগঞ্জে এখন কলকারখানা হচ্ছে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026