1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি কিয়েভে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজারদর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি পুনর্গঠন, সভাপতি আইনমন্ত্রী ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক জয়, ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন, ঢাবিসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন আজ বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে মারকিনিওসের ক্ষমা প্রার্থনা

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২২৫ বার দেখা হয়েছে

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করা বাংলাদেশ অর্ধশত বছরে পদার্পণ করতে যাচ্ছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে বরণ করতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে।

রঙ-বেরঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে পুরো রাজধানী। লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা।

বিজয় দিবসকে স্মরণ করে রাখতে সরকারি-বেসরকারি অফিস-আদালত ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি
বিজয় দিবসকে স্মরণ করে রাখতে সরকারি-বেসরকারি অফিস-আদালত ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি

ভিআইপি সড়কের পাশাপাশি গলিগুলোও শোভা পাচ্ছে ঝলমলে আলোকসজ্জায়। এমন আলোকিত ঢাকা দেখে মুগ্ধ রাজধানীবাসী।

এদিকে, মহান বিজয় উপলক্ষে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

ভিআইপি সড়কের পাশাপাশি গলিগুলোও শোভা পাচ্ছে ঝলমলে আলোকসজ্জায়
ভিআইপি সড়কের পাশাপাশি গলিগুলোও শোভা পাচ্ছে ঝলমলে আলোকসজ্জায়

সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026