1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

কলকাতা কথকতা কলকাতা শ্রদ্ধায়, বিনম্র হয়ে স্মরণ করছে পঞ্চাশ বছর আগের সেই মুক্তিযুদ্ধকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার দেখা হয়েছে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা  পঞ্চাশ বছর আগে ১৬ই ডিসেম্বর, ১৯৭১ সনে তদানীন্তন পূর্ব পাকিস্তানে পদানত হয়েছিল জেনারেল নিয়াজি আর টিক্কা খানের পাক বাহিনী ৷ স্বাধীন বাংলাদেশ উদিত সূর্যের মতো মাথা তুলে দাঁড়িয়েছিল ৷ সেদিন ভারতীয় সেনাবাহিনী সাহায্যের হাত শুধু বাংলাদেশের মুক্তিবাহিনীর দিকে বাড়িয়ে দেয়নি, প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছিল তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ৷ কলকাতার ফোর্ট উইলিয়াম কেল্লা থেকেই উড়ে গিয়েছিল পূর্বাঞ্চলীয় সেনা কর্তা জেনারেল জগজিৎ সিং অরোরার চপার৷ বাংলাদেশের মুক্তিসংগ্রামীরা আশ্রয় নিয়েছিলেন এই কলকাতাতেই ৷ তাই, আজও কলকাতা আর ঢাকা নিবিড় সূত্রে বাঁধা ৷ কলকাতা পালন করছে ১৬ই ডিসেম্বর এর সেই দিনটি শ্রদ্ধায়, বিনম্র চিত্রে ৷ ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনী যেমন পালন করবে দিনটি, তেমনই টেলিভিশন এর চ্যানেলে চ্যানেলে হবে নানা অনুষ্ঠান ৷ সংবাদপত্র বের করছে বিশেষ ক্রোড়পত্র ৷ সেই সময় দা স্টেটসম্যান সংবাদপত্রের হয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কভার করতে গিয়েছিলেন সেদিনের তরুণ সাংবাদিক অভিজিৎ দাসগুপ্ত ৷ তিনি শোনালেন তাঁর সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা – একটা গোটা জাতি যেন ছুটছে স্বাধীনতার আকাঙ্খায় ৷ শক্তিশালী প্রতিপক্ষের গুলিতে লুটিয়ে পড়ছে হাজার হাজার মানুষ ৷ তবু অদম্য, অনমনীয় – আমারে দাবায়ে কেউ রাখতে পারবা না – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকঠিন আওয়াজ যেন ধ্বনিত বাংলাদেশের পথে প্রান্তরে ৷ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর আর শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পালিত হচ্ছে এই বঙ্গেও৷ সেই সময় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রণবেশ সেন গ্রন্থিত দেবদুলাল বন্দোপাধ্যায় কথিত সংবাদভাষ্যগুলি প্রাণিত করেছিল মুক্তিযোদ্ধাদের৷ উপেন তরফদারের নিউজরিল উদ্বুদ্ধ করেছিল বাংলাদেশকে৷ তিনজনই আজ নেই৷ কিন্তু, ১৬ই ডিসেম্বর তাদের সেই কাজের টুকরো ফের প্রচারিত হবে ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করবে কলকাতা ৷ সার্কাস এভিনিউতে বাংলাদেশ উপদূতাবাসেও নানা অনুষ্ঠানের মধ্যে স্মরণ করা হবে সেই দিনটিকে৷ কলকাতা বইমেলা কর্তৃপক্ষের এবার

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026