1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ বার দেখা হয়েছে

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অগ্নিকা-ে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ। এর মধ্যে প্রবীণরাও আছেন। তারা ওই ভবনের একটি ছাদের নিচে আটকে আছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, আজ বুধবার সকালে এই অগ্নিকা- শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে চারজন। হংকং ফ্রি প্রেস বলছে, এখনও আগুন জ্বলছে। এলার্ম লেভেল জারি করা হয়েছে। জরুরি উদ্ধারে ব্যবহার করা মই দিয়ে অগ্নিনির্বাপণকারীরা লোকজনকে উদ্ধারে চেষ্টা করছেন।

কজওয়ে বে’তে অবস্থিত ৩৮তলা বিশিষ্ট এই ভবন থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শ মানুষকে। বলা হয়েছে, ভবনটির প্রথম তলায় মেরামতের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত।

সিটিজেন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, প্রবীণসহ কমপক্ষে এক ডজন মানুষ আটকা পড়ে আছেন ৫ম তলার ছাদে টেবিলের নিচে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026