1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

পুরান ঢাকায় বিস্ফোরণে ভবন ধস, আহত ১০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

পুরান ঢাকার আলুবাজারে সোমবার গভীর রাতে বিকট বিস্ফোরণের পর ধসে পড়েছে একটি চারতলা ভবনের নিচতলার দেয়াল। ওই বিস্ফোরণের পর আগুন ধরে আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে নারী-শিশুসহ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, আলুবাজারের ওসমান গনি রোডের ৩৪/১ নম্বর বাড়িতে গ্যাসের লিকেজ থেকে ওই বিস্ফোরণ হতে পারে।

অগ্নি নির্বাপক সংস্থাটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণের পর ভবনটির নিচতলায় আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাছাড়া বিস্ফােরণে ভবনটির নিচতলার ইট সরে রডগুলোও বেরিয়ে এসেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে আছে। স্থ্নীয়রা বলছেন, বিস্ফোরণে পাশের ভবনগুলোর এমন পরিস্থিতি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আলুবাজারে ভবনে বিস্ফারণের পর কামাল হোসেন (৩৫), সেলিনা বেগম (৩০), বন্যা আক্তার (৭), আমিনুল ইসলাম (৩০) ও শিলা আক্তারকে (২২) বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আহত আরিফা আক্তার (৬), মো. আসাদুল্লাহ (৪), মলিনা আক্তার (২১), মারুফ হোসেন (১২) ও এক বছর বয়সী শিশু নুসরাত আক্তারকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিশু নুসরাতেরর একজন স্বজন মো. সুজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অনেকেই আহত হন। পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রাথমিক অনুসন্ধানের পর এই কর্মকর্তা বলেন, ভবনের পিলার কনক্রিট দিয়ে তৈরি করার কথা থাকলেও ওই ভবনের পিলার তৈরি করা হয়েছে ইট দিয়ে। এতে নিচতলা সহজেই ধসে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026