1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

নাইজেরিয়ায় ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

দেশটির দক্ষিণাঞ্চলীয় নাইজার প্রদেশের মাশেগু এলাকার বা’য়ারে গ্রামের মসজিদটিতে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা। হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।
অপরদিকে, পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে বন্দুকধারীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে।

কিছুদিন ধরে নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026