1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

সম্রাটের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনো-কাণ্ডে অভিযুক্ত হয়ে কারাগারে থাকা ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী মেহেদী আলমসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে মেহেদী আলম ও যুবরাজ খান নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

রাজধানীর পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, ৩০০টি ইয়াবা বড়ি ও দুটি প্রেস আইডি কার্ড জব্দ করা হয়।

 

র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেপ্তার দুজনের ভাষ্য, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসব অস্ত্র তাঁরা ব্যবহার করতেন। মেহেদীর সহযোগীরা অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। পাশাপাশি সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করতেন।

র‌্যাব জানায়, মেহেদীর কাছ থেকে দুটি প্রেস আইডি কার্ড পাওয়া যায়। সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026