1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

‘নবারুণ’ মোবাইল অ্যাপ চালু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ২৬৪ বার দেখা হয়েছে

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণ’ বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে আজ ‘নবারুণ’ মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। তথ্য সচিব মরতুজা আহমদ সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ‘নবারুণ’ উৎসব অনুষ্ঠানে ‘নবারুণ’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
কিশোরদের জনপ্রিয় এ পত্রিকা ১৯৭২ সালের ডিসেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকা ডিএফপি থেকে প্রতিমাসে শিশু-কিশোর উপযোগী বিভিন্ন বিষয়ের লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে। নতুনভাবে এই প্রথম চালু ‘নবারুণ’ অ্যাপ সুনামগঞ্জের কিশোর ও অভিভাবকদের কাছে পরিচিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানে ডিএফপির কর্মকর্তারা ডিজিটাল উপস্থাপনা করেন। তথ্য সচিব এ উদ্ভাবনী কর্মসূচির প্রশংসা করে নতুন প্রজন্মের জন্য এ অ্যাপের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এতে বক্তব্য রাখেন ডিএফপির মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। এ উপলক্ষে ডিএফপির প্রকাশনাসমূহের দিনব্যাপী এক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্রের প্রদর্শন অনুষ্ঠিত হয়।মাসিক ‘নবারুণ’ পত্রিকা এখন থেকে মোবাইল অ্যাপসহ ডিএফপির ওয়েবসাইট ও ফেসবুক থেকে পড়া যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026