1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

২৭তম ট্রাব অ্যাওয়ার্ড পেলেন লায়ন গনি মিয়া বাবুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার দেখা হয়েছে

উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ এর ‘২৭তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২১’ এ ভূষিত হয়েছেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন।
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, ফখরুল ইমাম এমপি ও অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রায় ৩৪ বছর যাবত জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকতা করে আসছেন। তিনি ১৯৮৭ সালে গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক গণমুখ (বর্তমানে দৈনিক গণমুখ) পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক খবর, দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি গণমাধ্যমে সুনামের সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ এর যুগ্ম-সম্পাদক হিসেবে দয়িত্ব পালন করছেন। তিনি একজন কলাম লেখক ও প্রাবন্ধিক হিসেবে ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তিনি সমাজ উন্নয়ন ও গণসচেতনতামূলক প্রায় দুই সহ¯্রাধিক প্রবন্ধ, কলাম ও নিবন্ধন লেখেছেন। দেশের প্রায় সকল সংবাদপত্রে তার কলাম বা প্রবন্ধ প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026