1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এর মাধ্যমে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও ৮২৭/৮২৮ নং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।

৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮২৬ জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।

৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।

ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা ৭৬৮টি। আগামী ২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনগুলোর কাউন্টার, অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026