1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

পরিবহন মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেমে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। পরিবহন মালিক সমিতির দেওয়া তিন দিনের ডেডলাইন শেষ হয়েছে গতকাল শনিবার (১৩ নভেম্বর)। সেই হিসেবে আজ রবিবার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেম বন্ধ হচ্ছে।

এর আগে, গত বুধবার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে বাস ভাড়া বৃদ্ধি বিষয়ে সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক সমিতি। এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ জানান, তিন দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং এবং গেটলক সার্ভিস থাকবে না এবং ওয়েবিল সিস্টেমেও আর বাস চলবে না। গাড়িতে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হবে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে, পরিবহনগুলোতে সিটিং সার্ভিসের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। নির্ধারিত দূরত্বে কতজন যাত্রী উঠছে সেটা গণনা করার জন্য চালু করে ওয়েবিল পদ্ধতি। একজন লাইনম্যান নির্ধারিত দূরত্বে একটি কাগজে যাত্রীর সংখ্যা লিখে স্বাক্ষর করে দেন। কম যাত্রী নিয়ে বেশি ভাড়া আদায়ের জন্য ওয়েবিল নামের এ পদ্ধতি চালু করেছিল বাস মালিকরা এমন অভিযোগ করেন যাত্রীরা। আর এ পদ্ধতির মাধ্যমেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে।

 

উল্লেখ্য, ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত ৭ নভেম্বর ঢাকায় ডিজেলচালিত বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোর ভাড়া বাড়বে না। কিন্তু রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। যাত্রীদের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডাও চলছে আগের মতো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026