1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু ১৬ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার দেখা হয়েছে

আগামী ১৬ ডিসেম্বর থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ১৬ ডিসেম্বরের আগেই মুজিবশতবর্ষের অনুষ্ঠান সরকার শেষ করতে চায় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিদেশি অনেক মেহমান আসার কথা। সুনির্দিষ্ট করে দু’জন রাষ্ট্র ও সরকার প্রধান আসতে পারেন। দুই দিনব্যাপী (১৬-১৭ ডিসেম্বর) অনুষ্ঠান হবে সংসদের দক্ষিণ প্লাজায়।

তিনি জানান, জাতীয় প্যারেড স্কয়ারেও ১৬ তারিখে অনুষ্ঠান হবে। কড়া নিরাপত্তা থাকবে এই দুই এলাকা ও আশপাশে। এসব অনুষ্ঠান ও উৎসবস্থলের এক কিলোমিটারের মধ্যে গ্যাস সিলিন্ডারের গাড়ি অবস্থান করতে পারবে না।

আসাদুজ্জামান খান কামাল আরও জানান, এ সময় ভ্রাম্যমাণ দোকান থাকবেন না এবং নির্মাণকাজ বন্ধ থাকবে। জাতির পিতার সমাধিস্থল ও সারাদেশেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026