1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

নিউজিল্যান্ডের জয়ে জয় হলো ক্রিকেটের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে না হেরেও আইসিসির অদ্ভুত আইনের কারণে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। সেই কষ্ট কি ভোল যায়? এরপর ২০২১ সালে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গতকাল বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে মধুর প্রতিশোধ নেয় কেন উইলিয়ামসনের দল। যার পেছনে আছে কেন উইলিয়ামসনের অসাধারণ নেতৃত্ব। ঠাণ্ডা মাথায় একের পর এক টুর্নামেন্টে তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কিউইরা এমনিতেই ভীষণ ভদ্র হয়। তবে ভদ্রতা, নম্রতার এক অনন্য বিজ্ঞাপন কেন উইলিয়ামসন। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড হেরে গিয়েছিল কম বাউন্ডারি মারার জন্য। আইসিসির এমন ‘অদ্ভুত’ নিয়মের বিরোধিতায় সোচ্চার হয়েছিল সারাবিশ্ব। কিন্তু স্মিত হেসে উইলিয়ামসন সেদিন বলেছিলেন, ‘ছেলেরা ভেঙে পড়েছে। পুরো টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। এক রানের ব্যাপার নয়। নিউজিল্যান্ড দলকে ধন্যবাদ এভাবে পুরো টুর্নামেন্ট খেলার জন্য।’

গতকাল দেশকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলে কিউই অধিনায়ক বলেন, ‘ওদের বিপক্ষে অনেকবার খেলেছি। জানতাম দুর্দান্ত ম্যাচ হবে। পুরো ম্যাচ সবাই হৃদয় দিয়ে খেলেছে। ড্যারিল মিচেল দুর্দান্ত। এরকম ম্যাচে ওপেন করতে নেমে খেলা বেশ কঠিন। সে নিজেকে প্রমাণ করে দিল। টি-টোয়েন্টি ক্রিকেট এমন খেলা যেখানে ছোট ভুল ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারে। হাতে উইকেট ছিল, সেটাই খুব গুরুত্বপূর্ণ। জিমি নিশাম শুরু থেকে আক্রমণ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

উইলিয়ামসনদের এই জয়ে বিশ্বের বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই খুশি হয়েছে। বিনয়ী একটি দল ২০১৯ বিশ্বকাপে যেভাবে রানার্সআপ হয়েছিল, সেটা এত তাড়াতাড়ি কেউ ভুলতে পারেনি। ভোলা সম্ভবও না। সেই ওয়ানডে বিশ্বকাপের পরপরই আইসিসি বিতর্কিত বাউন্ডারি আইন বাতিল করেছিল। চলতি বিশ্বকাপ থেকে ক্রিকেটের তিন মোড়লের দুই মোড়ল বিদায় নিয়েছে। বাকি আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের এই জয়ে তাই জয় হলো ক্রিকেটের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026