1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার দেখা হয়েছে

গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিজি প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট প্যালেসে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেকার বৈঠকের পর সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি, দলিল বা সমঝোতা স্মারক সই হতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাটেক্স এর সরকারি বাসভবনে যাবেন। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরাম-এ অংশগ্রহণ করবেন, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়ে ১৪ নভেম্বর সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026