1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

প্রথম পর্যায়ে নিবন্ধন পেলো ১৪ আইপি টিভি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

প্রথম পর্যায়ে নিবন্ধন পেয়েছে ১৪টি আইপি টিভি। রবিবার (৭ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার এক আদেশে এসব আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। আজ সোমবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের সহকারী সচিব (টিভি-২) মো. ফিরোজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

যেসব আইপি টিভি নিবন্ধন পেয়েছে সেগুলো হলো- মুভিবাংলা.টিভি, জাগরণ.টিভি, রুপসীবাংলা.টিভি, হারনেট-টিভি.বিজনেস.সাইট, মাটিএন্টারটেইনমেন্ট.টিভি.কম, ফ্লিক্সআরকে.টিভি, রাজধানী.টিভি, বিএন.ভয়েসটিভি.টিভি, জেএটিভিবিডি.কম, নিউজ২১বাংলা.টিভি, জাগরণী.টিভি, সোবাইপ্রাইমটিভি.কম, দেশবন্ধুটিভি.কম, সিএইচডিনিউজ২৪.টিভি।

এসব আইপি টিভির নিবন্ধনে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারিকরা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র/নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যেন লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড যথাযথভাবে মেনে চলতে হবে। সরকার কর্তৃক প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণপূর্বক নিবন্ধনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026