1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত ট্রাক মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার দেখা হয়েছে
বিশেষ সংবাদদাতা

ট্রাক-কাভার্ডভ্যান ও পণ্যবাহী যানবাহনের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিক নেতারা। জ্বালানি তেলের মূল্য বাড়ার পর থেকে ধর্মঘটরত ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সোমবার রাত সোয়া আটটায় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বৈঠক শেষ হয় রাত ১০টায়। বৈঠকে বাংলাদেশ ট্রাক-মালিক কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রোস্তম আলীর নেতৃত্বে উপস্থিত রয়েছেন মালিক-শ্রমিক নেতারা।

রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু দৈনিক ইনকিলাবকে বলেন, রাত সোয়া ৮টা থেকে বৈঠক শুরু হয়েছে। ১০টায় বৈঠক শেষ হয়। বৈঠকে দীর্ঘ আলোচনার পর ট্রাক-কাভার্ডভ্যান ও পণ্যবাহী যানবাহনের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

গত রোববার বিআরটিএর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে কেবল ডিজেল চালিত বাস ও নগর পরিবহন হিসেবে চলাচল করা বাসের ভাড়া পুননির্ধারণ করা হয়েছে। পরে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় রোববার সন্ধ্যায়।

কিন্তু ট্রাক-কাভার্ডভ্যান মালিকরা জানান, সরকারের পক্ষ থেকে ‘যৌক্তিক সমাধান না আসায়’ তারা ধর্মঘট চলমান রাখবেন। গত বুধবার রাতে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। এরপর বৃহস্পতিবার সকালে পণ্যবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন ধর্মঘটে যাওয়ার ডাক দেয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026