1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

রাজধানী থেকে জাল সার্টিফিকেট তৈরি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর ও সেগুনবাগিচা এলাকা হতে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ অহিদুজ্জামান বাবু, মোঃ তানভির আহম্মেদ, মোঃ রাজু হাওলাদার, মোঃ খোকন, ও মোঃ শহীদুজ্জামান চৌধুরী।

শনিবার (৬ নভেম্বর) ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনচবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে জানান, জালিয়াতি চক্রের কতিপয় সদস্য কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুরের ৩নং গলির একটি ফ্ল্যাটে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরী করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অহিদুজ্জামান, তানভির, রাজু, ও খোকনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ৯টি, Wove Cream Paper 220 GSM ০২ প্যাকেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল প্যাড-০১টি, স্যামসাং মনিটর ১টি, ভিশন সিপিইউ ০১টি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার ১টি, ও ১০০ টাকার স্ট্যাম্প ০৫টি উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রমনা থানার সেগুন বাগিচা এলাকা থেকে বিকাল ৪:১৫টায় এঘটনায় জড়িত শহীদুজ্জামানকে গ্রেফতার করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নিউমার্কেট এলাকায় আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026